- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
রেসিপি: মুর্গ খোবানী
চিকেন মোটামুটি সারা বছরই মধ্যবিত্তের পকেটসই দামে পাওয়া যায়। চিকেনের কত রকমের সুস্বাদু রেসিপি রয়েছে। যে কোনও একটা বেছে নিলেই হল! চিলি চিকেন, চিকেন কোর্মা, চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন রেজালা, চিকেন দো-পেঁয়াজা, সেজুয়ান চিকেন… আরও কত লোভনীয় পদ রয়েছে চিকেনের। যত খুশি মন ভরে চেটে পুটে খান। কারণ চিকেনে ডাক্তারেরও তেমন কোনও বারন নেই। আজ শিখে নিন চিকেনের দুর্দান্ত একটি পদ মুর্গ খোবানী রান্নার সহজ কৌশল। মুর্গ খোবানীর বিশেষত্বই হচ্ছে আলুবোখরা। এই রান্নায় আলুবোখরা দেওয়া হয় বলেই এটি দেখতে একটু লালচে রঙের হয়। আজ চেখে দেখতে পারেন চিকেনের সুস্বাদু এই পদটি। ভাল লাগবে।
মুর্গ খোবানী বানাতে লাগবে
১. চিকেন ছোট ছোট টুকরা করে কাটা ১ কেজি,
২. রসুন বাঁটা ১ চামচ,
৩. পেঁয়াজ কুঁচি ২ কাপ,
৪. আদা বাঁটা ১ চামচ,
৫. আলুবোখরা- আধা কাপ,
৬. এলাচ বড় ২টি,
৭. দারচিনি বড় ১টা,
৮. টমেটো ছোট ছোট টুকরা করে কাটা ২টি,
৯. তেল আধা কাপ,
১০. লবণ পরিমাণ মতো।
মুর্গ খোবানী বানানোর পদ্ধতি
একটি প্যানে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ কুঁচি ভেজে বেরেস্তা করে নিন। এবার তাতে চিকেনের টুকরাগুলো, আদা বাঁটা ও রসুন বাঁটা দিয়ে একসঙ্গে ভেজে নিন। তার পর দারচিনি, এলাচ, টমেটো ও লবণ দিয়ে নেড়ে ভাল করে অন্তত মিনিট পাঁচেক কষিয়ে নিন। এর পর মাঝারি আঁচে দিয়ে ঢেকে রাখুন। মাংস সেদ্ধ হয়ে এলে আলুবোখারা দিয়ে আরও মিনিট খানেক মাঝারি আঁচে ঢেকে রাখুন। আলুবোখারা নরম হলেই আঁচ থেকে নামিয়ে ফেলুন। ব্যস, এবার গরম গরম পরিবেশন করুন জিভে পানি আনা মুর্গ খোবানী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: