- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
এবার ফেসবুক, ইউটিউবের নিবন্ধন চায় সরকার
ফেসবুক ও ইউটিউবসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে নিবন্ধনের আওতায় আনতে চায় সরকার। বুধবার (২ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ কথা জানান।
মোজাম্মেল হক বলেন, গুগল এবং আমাজন ইতোমধ্যে রেজিস্ট্রেশন করেছে। যারা করেনি তারাও করুক। বারই জবাবদিহি থাকুক।
এসব মাধ্যম ব্যবহার করে গুজব ছড়ানো রোধে এমন পদক্ষেপ জানিয়ে মন্ত্রী বলেন, অনেকেই ভালো কাজ করছে। কিন্তু কেউ কেউ মিথ্যাচার করে যেটা স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ।
আরও পড়ুন – বাংলাদেশে নিবন্ধন নিল গুগল ও অ্যামাজন
তিনি বলেন, একজনের দোষের কারণে পাঁচজন সমালোচিত হয় বা পাঁচজন ক্ষতিগ্রস্ত হয়। তাই রেজিস্ট্রেশন হলে অপরাধী জবাবদিহির মধ্যে আসবে। সে জন্য রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের আইনের আওতায় আনার পরিকল্পনা হচ্ছে। এ ব্যাপারে যাতে ভোগান্তি না হয় সে জন্য বিটিআরসির চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৫ মে ও ২৭ মে গুগল ও অ্যামাজনকে ভ্যাট নিবন্ধন দেওয়া হয়। এর মাধ্যমে দেশের বাইরে থেকে পরিচালিত কোনো সংস্থা প্রথমবারের মতো বিআইএনেএর নিবন্ধন পেয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠান দুটি এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত রাজস্বতে ১৫ শতাংশ ভ্যাট দেবে এবং প্রতি বছর শেষে মোট ব্যবসায়িক লেনদেনের হিসাব (রির্টান) জমা দেবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: