- নেপালে বন্যায় নিহত বেড়ে ৫৪৭
- সালমান শাহ হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে ডন
- নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
- রাতে ত্বকের যত্নে সহজ রুটিন, বিশেষজ্ঞদের পরামর্শ
- ১৭ বছর পর ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস
- একাদশ শ্রেণির ভর্তি ফি নির্ধারণ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
- শেরপুর সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
- ৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা
- কিডনিতে পাথর হয়েছে কিনা বুঝবেন যেসব লক্ষণে
- প্রতিদিনের খাবারে ডালেই মিলতে পারে হৃদস্বাস্থ্যের সুরক্ষা
সিরিয়ার নির্বাচনে আসাদের নিরঙ্কুশ বিজয়
সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বাশার আল-আসাদ ৯৫.১ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।তিনি এক কোটি ৩৫ লাখ ৪০ হাজার ৩৬০ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা নিউজের খবরে বলা হয়েছে, বুধবার অনুষ্ঠিত নির্বাচনে মোট ভোট পড়েছে এক কোটি ৪২ লাখ ৩৯ হাজার। নির্বাচনে বাশার আসাদের বিরুদ্ধে লড়েছেন সরকার বিরোধী নেতা মাহমুদ আহমাদ মারেয়ি এবং সাবেক মন্ত্রী ও এমপি আব্দুল্লাহ সাল্লুম আব্দুল্লাহ।
নির্বাচনে মারেয়ি চার লাখ ৭০ হাজার ২৭৬ ভোট এবং আব্দুল্লাহ দুই লাখ ১৩ হাজার ৯৬৮ ভোট পেয়েছেন। সিরিয়ার সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত প্রেসিডেন্ট সাত বছরের জন্য দেশ পরিচালনার ম্যান্ডেট পান।
২০০০ সালে আসাদের পিতা হাফেজ আল-আসাদ মৃত্যুবরণ করার পর অনুষ্ঠিত নির্বাচনে প্রথমবারের মতো সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন বাশার আল-আসাদ। তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের মাঝামাঝি সময়ে সিরিয়ায় বিদ্রোহ শুরু হয়। প্রায় এক দশকের সহিংসতা ও গৃহযুদ্ধের পর সিরিয়ায় বর্তমানে তুলনামূলক স্থিতিবস্থা বিরাজ করছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: