- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
শিখে নিন মজাদার রান্না `বেগুনের আচারী টক`
বেগুনেরও যে গুন আছে একথা বারবার প্রমাণিত। শুধু পুষ্টিগুণেই নয়, এটা দিয়ে তৈরি হয় বিভিন্ন মজাদার ও মুখরোচক খাবার। এবার দেখে নিন এমনই বেগুন দিয়ে তৈরি জিভে জল এনে দেওয়া একটা খাবারের রেসিপি ‘বেগুনের টক’
উপকরণঃ
– বেগুন ২/৩টি,
– লবণ স্বাদমতো,
– সরিষার তেল পরিমাণমতো,
– গোটা পাঁচফোড়ন ১ চা চামচ,
– রসুন কুচি ১ চা চামচ,
– পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ,
– মরিচ গুঁড়া ১ চা চামচ,
– হলুদ গুঁড়া ১/২ চা চামচ,
– ধনিয়া গুঁড়া ১ চা চামচ,
– পাকা তেঁতুল ২টি,
– লাল মরিচ ২/৩টি।
প্রস্তুত প্রণালীঃ প্রথমে বেগুনগুলো নিজের পছন্দ অনুযায়ী কেটে নিবেন। কেটে নেওয়া বেগুনগুলো ৫-৬ মিনিট লবণ পানিতে রাখবেন। তারপর কড়াইয়ে সরিষার তেল দিবেন পরিমাণমতো। তারপর তেলের মধ্যে গোটা পাঁচফোড়ন দিয়ে ২-৩ মিনিট কষাবেন।
কষানো হয়ে গেলে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিবেন। হালকা বাদামি কালার হয়ে গেলে একে একে মরিচ গুঁড়া, অল্প করে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ৫-১০ মিনিট কষাবেন।
এবার অন্য একটি বাটিতে পাকা তেঁতুল হাতে কচলিয়ে সাথে অল্প চিনি পরিমাণমতো লবণ, লাল মরিচ এবং অল্প পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
মিশ্রণটি কড়াইতে দিয়ে নাড়বেন ৫ মিনিট। এরপর লবণে ভিজিয়ে রাখা বেগুনগুলো ঢেলে দিবেন। এরপর ২০ মিনিটের মতো চুলায় রাখবেন।
ব্যস হয়ে গেল বেগুনের আচারী টক। এটা যেকোন কিছুর সাথে খেতে দারুন মজা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: