ইন্টারনেট
হোম / Breaking News, রাজনীতি / বিস্তারিত
ADS

ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

25 November 2026, 5:23:27

ফ্যাসিবাদী আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পলাতক, দণ্ডপ্রাপ্ত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলছে।’

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যেসব জেলায় পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, সেসব এলাকায় সরকার অত্যন্ত কৌশল ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিশ্ব দেখেছে, আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ওপর সহিংসতা চালাচ্ছে। এরপরও কেউ জনগণের জানমালের ওপর হামলা চালালে সরকার কঠোর আইনানুগ ব্যবস্থা নেবে।’

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না, সে সিদ্ধান্ত নেবে আদালত।’

এ ছাড়া শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে আওয়ামী লীগ ষড়যন্ত্রের চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন তিনি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: