- শুধু শ্রমিকদের জন্য ৬ শিল্পাঞ্চলে হাসপাতাল করবে সরকার: প্রধানমন্ত্রী
- রামেক হাসপাতালে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে নিয়ে তুলকালাম
- পাকিস্তান ক্রিকেটের দায়িত্ব পেলেন আমিনুল ইসলাম বুলবুল
- বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
- ইরান যুদ্ধ কার্যত শেষ, সমঝোতার আশাবাদী ট্রাম্প
- কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী
- কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের সাক্ষাৎ
ইরান যুদ্ধ কার্যত শেষ, সমঝোতার আশাবাদী ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাতের অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর ‘ভালো সম্ভাবনা’ রয়েছে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) হোয়াইট হাউসে এক আকস্মিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে ‘খুব ভদ্রভাবে’ কথা বলছে।
ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি।’
ইরানের বিরুদ্ধে বিজয় ঘোষণা করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করছেন না কেন—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ মিত্র রয়েছে। এখনই মার্কিন সেনা প্রত্যাহার করা হলে তারা ক্ষতিগ্রস্ত হতে পারে।
তিনি বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়।’
ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার দাবি পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শুধু স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে চায়।
ট্রাম্পের ভাষায়, ‘তারা কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। তবে আমাদের নিশ্চিত করতে হবে, এটি যেন দীর্ঘমেয়াদি সমাধান হয়।’
এ সময় তিনি আবারও দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষের দিকে এগোচ্ছে।
তবে গত কয়েক মাস ধরে ট্রাম্প বারবার যুদ্ধের অবসান আসন্ন বলে মন্তব্য করে আসছেন—সাংবাদিকের এমন পর্যবেক্ষণের জবাবে তিনি তা অস্বীকার করেন। তাঁর দাবি, তিনি শুধু বলেছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না।
এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সক্ষমতা বাধাগ্রস্ত হয়েছে। তবে সংঘাতের স্থায়ী অবসান এবং মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করাকেই এখন অগ্রাধিকার দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: