মক্কায় হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া নৈতিক ও ইমানি দায়িত্ব: শফিকুর রহমান
পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং এর নিন্দা জানানো নৈতিক ও ইমানি দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মক্কা নগরী আল্লাহ তায়ালার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। সেখানে যেকোনো ধরনের হামলা হলে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো সবার নৈতিক ও ইমানি দায়িত্ব।
তিনি বলেন, ‘এ ঘটনার তীব্র নিন্দা জানাই। হামলাকারী হুতি হোক কিংবা যে কেউ হোক, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, মঙ্গলবার রাতে মক্কার দক্ষিণে একটি হুতি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। ড্রোনটি পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ভূপাতিত করা হয় বলে জানায় জোট। তবে হুতিরা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।























Comments: