- আজ পবিত্র হজ, ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর
- ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
- কুরবানির চামড়া নিয়ে এবারও বিপর্যয়ের শঙ্কা
- এনসিপির ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ড সমন্বয় কমিটি অনুমোদন
- ফ্রিজেও পচে যেতে পারে মাংস, যেভাবে সতর্ক থাকবেন
- হাসপাতালে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে
- জামালপুরে মহিষের গুঁতায় প্রাণ গেল দুজনের
- ঈদে কী পরিমাণ মাংস খাওয়া উচিত
এনসিপির ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ড সমন্বয় কমিটি অনুমোদন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ৪৮টি ওয়ার্ডের সাংগঠনিক বিস্তৃতি ও আহ্বায়ক কমিটি প্রস্তুতির জন্য সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে এনসিপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আব্দুল্লাহ আল মনসুরের গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা মহানগরের সাংগঠনিক শক্তিবৃদ্ধির অংশ হিসেবে ৪৮ ওয়ার্ডে সমন্বয় কমিটি গঠনকে দারুণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে দলটির সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল ইসলাম আদীব বলেন, ‘ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা ৪৮টি ওয়ার্ড কমিটি অনুমোদন করেন। সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ শিশির এসব সংগঠকের নাম সুপারিশ করেন। প্রতিটি ওয়ার্ডে চার, পাঁচ, ছয় অথবা সাত জন বিভিন্ন শ্রেণিপেশার সংগঠককে নিয়ে সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে তাদের ওয়ার্ডে ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।’
এনসিপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘৪৮টি ওয়ার্ড সমন্বয় কমিটির মাধ্যমে ঢাকা মহানগর উত্তরের প্রতিটি ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক ভিত্তি তৈরি হলো। একইসাথে এনসিপির প্রথম মহানগর কমিটি হিসেবে সকল ওয়ার্ডে ওয়ার্ড সমন্বয় কমিটি গঠন হলো। আগামীর বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ইনসাফের বাংলাদেশ ও নগরী গঠনে এনসিপি ঢাকা মহানগর উত্তর কাজ করে যাবে ইনশাআল্লাহ।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: