- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
বিয়ে করেছেন কণ্ঠশিল্পী পূজা
ফের বিয়ে করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। সোমবার (২৪ নভেম্বর) পারিবারিক আয়োজনে মডেল ও করপোরেট চাকরিজীবী শুভংকর সেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এই গায়িকা।
নতুন জীবনের আনন্দে উচ্ছ্বসিত পূজা বলেন, “গত এক বছর ধরে আমাদের পরিচয় এবং দারুণ বন্ধুত্ব ছিল। অবশেষে গতকাল আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। সবার কাছে আমাদের জন্য দোয়া ও আশীর্বাদ চাই।”
শুভংকর সেন পেশায় একজন মডেল, পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অন্যদিকে বাংলাদেশে সংগীতাঙ্গনে বাঁধন সরকার পূজা সুপরিচিত একটি নাম। তার গাওয়া অন্তত ১০টিরও বেশি গান ইউটিউবে কোটি ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছে।
পূজার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে—‘তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাত জনম’, ‘এত কাছে’, ‘চুপি চুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ এবং ‘মিউজিক তোমায় ছেড়ে’।
উল্লেখ্য, ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি মডেল অর্ণব দাস অন্তুকে বিয়ে করেন পূজা। ২০২১ সালের ডিসেম্বরে চার বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটে। অতীতের তিক্ততা পেছনে ফেলে নতুন করে জীবনের পথে হাঁটতে শুরু করলেন এই প্রতিভাবান সংগীতশিল্পী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: