- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
রূপচাঁদা মাছের মাসালা ফ্রাই
অনেকেই সামুদ্রিক মাছ খেতে পছন্দ করেন। সামুদ্রিক মাছের মধ্যে আবার অনেকেরই সবচেয়ে বেশি পছন্দের মাছটি হলো রূপচাঁদা। রূপচাঁদা মাছ দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। তাই খাবারের তালিকায় বৈচিত্র্য আনতে চাইলে তৈরি করতে পারেন রূপচাঁদা মাছের মাসালা ফ্রাই।
চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন রূপচাঁদা মাছের মাসালা ফ্রাই। রেসিপিটি দিয়েছেন ফায়রুজ নওয়ার উতল।
উপকরণ
১।পম্ফ্রেট/রূপচাঁদা মাছ- বড় সাইজের ২টা।
২। আদা বাটা- ১/২ চা চামচ
৩। রসুন বাটা- ১ চা চামচ
৪। পেঁয়াজ বাটা- ১ চা চামচ
৫। লবণ- স্বাদমতো
৬। সয়া সস- ১ চা চামচ
৭। টমেটো সস- ১ টেবিল চামচ
৮। লেবুর রস- ১ চা চামচ
৯। গোলমরিচ- ১ চা চামচ
১০। কাঁচা মরিচ কুচি- প্রয়োজন মতো
১১। ধনেপাতা কুচি- প্রয়োজন মতো
১২। বেসন- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালী
মাছগুলো ভালো করে ধুয়ে মাঝ থেকে চিরে চিরে দিতে হবে।
এরপর লেবুর রস, গোলমরিচ একে একে সব মসলা এবং সস ও বেসন দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।
প্রায় ৩০ মিনিট মতো মেরিনেট করে রাখতে হবে।
এবারে কাঁচা মরিচ কুচিগুলো ওপরে ছড়িয়ে দিতে হবে।
কড়াইতে অল্প তেল দিয়ে আস্তে আস্তে ভেজে তুলে নিতে হবে।
আলাদা একটা পাত্রে মাছগুলো তুলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে।
এরপর পরিবেশন করা যাবে রূপচাঁদা মাছের মাসালা ফ্রাই।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: