ইন্টারনেট
হোম / Breaking News, সারা বাংলা / বিস্তারিত
ADS

টঙ্গীতে কেমিকেল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট

22 September 2025, 6:31:15

গাজীপুরের টঙ্গীতে একটি কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সেখানে কাজ করছে।

এদিকে ঘটনাস্থলে আগুন নেভাতে চারজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতরা হলেন, ফায়ার ফাইটার শামীম, নুরুল হুদা, জয় হাসান ও জান্নাতুল নাঈম।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার ঢাকা টাইমসকে এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার বেলা ৩টা ২৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বর্তমানে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে অগ্নি নির্বাপনে কাজ করছে।

তিনি জানান, আগুন নেভাতে গিয়ে চারজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট নেওয়া হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টঙ্গীর ফাহারা মার্কেট ও এর আশপাশের এলাকায় বছরের পর বছর ধরে অসংখ্য কেমিক্যাল গোডাউন গড়ে উঠেছে। এসব গোডাউনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় সবসময়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

তাদের দাবি, এ ধরনের ঝুঁকিপূর্ণ কেমিক্যাল গোডাউনের কার্যক্রমের ওপর প্রশাসনের কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন কীভাবে লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোডাউনের ভেতরে থাকা দাহ্য কেমিক্যাল থেকেই এ দুর্ঘটনা ঘটতে পারে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: