- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
ক্ষমা চাইলেন আমির খান
বলিউড সুপারস্টার আমির খানের ‘সিতারে জামিন পার’ সদ্যই ইউটিউবে মুক্তি পেয়েছে। কিন্তু কিছুদিন আগে সিনেমাটি মুক্তির সময় আমির জানিয়েছিলেন, এটি ইউটিউবে মুক্তি পাবে না।
তবে সিনেমা হিটের জন্য মিথ্যা বলতে হয়েছিল অভিনেতাকে, যার কারণে সাংবাদিক সম্মেলনে ক্ষমা চাইলেন মি. পারফেকশনিস্ট।
আমির খান বলেন, ‘যারা আমাকে জিজ্ঞাসা করছিলেন যে আপনার সিনেমা ইউটিউবে আসছে, আমি তখন এসব বলেছি! আমি হাতজোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি।
আমি মিথ্যা বলেছি কারণ আমি আর কিছু বলতে পারিনি। সেই সময় আমাকে থিয়েটার ব্যবসা রক্ষা করতে হয়েছিল। আমি সিনেমা দিয়ে শুরু করেছিলাম এবং আমি সিনেমা, থিয়েটারের প্রতি খুব অনুগত।’
আমির আরো বলেন, ‘থিয়েটারের ব্যবসা রক্ষায় আমার বরাবরই চেষ্টা ছিল।
আমি চেয়েছিলাম যে আমরা যখন প্রথমবার এই পরীক্ষাটি করব, তখন আমাদের থিয়েটারটি পুরোপুরি রক্ষা করা উচিত। তাই দুজন এই প্রশ্নটি যখন জিজ্ঞাসা করেছিল আমি বলেছিলাম, হ্যাঁ আমি ইউটিউবে আসছি না। আমাকে এটা বলতে হয়েছিল এবং আমি এর জন্য দুঃখিত। আমাকে মিথ্যা বলতে হতো, নইলে আমার স্বপ্ন ওখানেই শেষ হয়ে যেত।’
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জামিন পার’ চলচ্চিত্রের সিক্যুয়াল ‘সিতারে জামিন পার’।
এতে আমির খান ও জেনেলিয়া ডি’সুজা অভিনয় করেছেন। অভিনেতা আমিরকে সামনে দেখা যাবে রজনীকান্তের ‘কুলি’ সিনেমায়। প্রযোজক হিসেবে আমিরের পরের চলচ্চিত্র হচ্ছে ‘লাহোর ১৯৪৭’।
এতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন সানি দেওল ও প্রীতি জিনতা। একই সঙ্গে তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরেকটি চলচ্চিত্র নির্মিত হচ্ছে এবং সেটি তার ছেলে জুনায়েদ খানের। এতে জুনায়েদের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: