- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন
- কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত আরও ২ বাংলাদেশি শনাক্ত
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
রাশিয়ায় নিখোঁজ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: ৪৯ আরোহীর সকলেরই মৃত্যুর শঙ্কা
রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে নিখোঁজ হয়ে যাওয়া একটি আন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
রুশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ‘রোসাভিয়াতসিয়া’র একটি এমআই-৮ হেলিকপ্টার বহু ঘণ্টার অনুসন্ধান শেষে বিধ্বস্ত বিমানের পোড়া ফিউসেলাজ (বিমানের মূল কাঠামো) শনাক্ত করে।
বিমানটিতে ৫ শিশুসহ ৪৩ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন বলে জানিয়েছেন আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলোভ। অর্থাৎ বিমানে মোট ৪৯ জন আরোহী ছিলেন।
বৃহস্পতিবার সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। জানা গেছে, এটি সাইবেরিয়াভিত্তিক এয়ারলাইন্স ‘আঙ্গারা’ পরিচালিত একটি ফ্লাইট ছিল, যা চীন সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাচ্ছিল।
বিমানটি নিখোঁজ হওয়ার পরপরই তল্লাশি ও উদ্ধার অভিযানে বিমান, হেলিকপ্টার এবং মাটিতে অভিযান চালানো ইউনিটগুলো অংশ নেয়। শেষ পর্যন্ত হেলিকপ্টারের ক্রুরা দুর্ঘটনাস্থলে আগুনে ঝলসে যাওয়া বিমানের অংশ দেখতে পান।
উদ্ধারকারী দলের সদস্যরা দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখনো কোনো আরোহীর জীবিত থাকার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। সূত্র: এএফপি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: