সিইসির সঙ্গে রবিবার বৈঠক করবে বিএনপি
প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক করে বিএনপি। আগামী রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় দলটির ৩ সদস্য একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে গিয়ে সাক্ষাৎ করবেন।
বিএনপির মিডিয়া সেলে সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়,বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি তরে থাকছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং বেগম সেলিমা রহমান।
জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপি নেতারা কথা বলবেন।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপি’র একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক করবেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: