- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
এবারও ঈদ জামাত হচ্ছে না শোলাকিয়ায়
করোনাভাইরাসের বিস্তার রোধে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এবারও হচ্ছে না ঈদুল ফিতরের জামাত। শোলাকিয়া মাঠ পরিচালনা কমিটি তাদের সিদ্ধান্তে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মেনে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাঁও মাঠে এবছরের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানায়, করোনার সংক্রমণ রোধে শোলাকিয়া ঈদগাহেও আসন্ন ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে না।এবারের ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হলে তা হতো শোলাকিয়ার ১৯৪তম জামাত। শোলাকিয়া মাঠে ঈদ জামাত শুরু হওয়ার পর থেকে করোনা ভাইরাসের কারণে প্রথমবার গত বছর ঈদুল ফিতরের ও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি।
জনশ্রুতি আছে, বাংলার বিখ্যাত বারো ভূঁঁইয়ার একজন ঈশা খাঁর ১৬তম বংশধর দেওয়ান মান্নান দাঁদ খান ১৯৫০ সালে শোলাকিয়া ঈদগাহ ওয়াকফ করেন। এর ২০০ বছর আগে থেকে শোলাকিয়া মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। ১৮২৮ সালে এ মাঠে ঈদুল ফিতরের বড় জামাত অনুষ্ঠিত হয়। সে জামাতে একসঙ্গে ১ লাখ ২৫ হাজার বা সোয়া লাখ মুসল্লি ঈদের জামাত আদায় করেন। সেই থেকে এ মাঠ সোয়া লাখিয়া নামে পরিচিতি পায়, যা পরবর্তী সময়ে শোলাকিয়ায় রূপ নেয়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: