ইন্টারনেট
হোম / Breaking News, ধর্ম / বিস্তারিত
ADS

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১৭ জুন

8 June 2024, 11:03:37

দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসাবে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ১৭ জুন।

শুক্রবার রাতে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

তিনি বলেন, বাংলাদেশের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশ্বের সামর্থ্যবান মুসলিমরা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, উট প্রভৃতি কোরবানি করেন। আরাফাহর দিনে হজযাত্রীরা আরাফাহ ময়দানে প্রার্থনা করার জন্য একত্রিত হন; যেখানে ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহাম্মদ (সা.) তার চূড়ান্ত খুতবা দিয়েছিলেন। সারা বিশ্বের মুসলমানরা এই দিনে রোজাও রাখেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: