- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
এনআরবিসি ব্যাংকের এমডি হলেন গোলাম আউলিয়া
এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন গোলাম আউলিয়া।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে মঙ্গলবার (০৪ মে) তিনি এমডি হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের এএমডি হিসেবে কর্মরত ছিলেন।
এনআরবিসি ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোলাম আউলিয়া ১৯৮৩ সালে ইউসিবি ব্যাংকে প্রবেশনারী অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ওই ব্যাংকে দীর্ঘদিন শাখা প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের জানুয়ারিতে এএমডি হিসেবে যোগদান করেন প্রিমিয়ার ব্যাংকে। দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে চিফ ক্রেডিট অফিসার, আইন, আদায় ও কার্ড ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতালি, সিঙ্গাপুরসহ দেশে-বিদেশে বহু প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।
গোলাম আউলিয়া ১৯৬০ সালের ২৭ জানুয়ারি বরিশালের বাবুগঞ্জ থানাধীন আগরপুরে (আগরপুর মিঞাবাড়ি) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম গোলাম সরওয়ার মিঞা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: