- আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা
- রাজস্ব কাঠামোকে জনবান্ধব করতে চায় সরকার: প্রধানমন্ত্রী
- লোহিত সাগরে সৌদি জাহাজ ও ৪টি সামরিক নৌকায় হামলা
- ঢাকার কোন কোন পথে চলবে পিংক বাস, ভাড়া কত? জানুন বিস্তারিত
- নামাজে কিবলামুখী হওয়ার বিধান ও সীমা কতটুকু?
- টেস্ট বিশ্বকাপের ফাইনালের দৌড়ে বাংলাদেশ, ছিটকে গেল পাকিস্তান
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- দীপু মনির প্যারোলে মুক্তির পর স্বামীর জানাজার সিদ্ধান্ত
- কলকাতায় হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
- ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আভাস
ছুটির দিনে শিল্প এলাকায় সীমিতভাবে ব্যাংক খোলা
ঈদের আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিন দিন সাপ্তাহিক ও সরকারি ছুটি। এ সময় পোশাক খাতের জন্য শিল্প ও বাণিজ্যিক এলাকায় সীমিত পরিসরে কিছু ব্যাংকের শাখা খোলা থাকছে।
মূলত ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গি, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা আছে। সম্প্রতি ব্যাংকগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে সেবা প্রদানের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা ছিল। লেনদেন চলে সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। আজ শনিবার সাপ্তাহিক ছুটি এবং রোববার শবে কদরের ছুটির দিনে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন হবে সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। সোমবার ২৮ রোজায় ব্যাংকে স্বাভাবিক লেনদেন হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: