- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল
অভিনেতা আহমেদ রুবেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পরিচালক নুরুল আলম আতিক।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’-এর একটি বিশেষ প্রদর্শনী ছিল বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে। সেই প্রদর্শনীতে যোগ দিতে গিয়েছিলেন এই অভিনেতা। হঠাৎ বসুন্ধরা সিটিতেই মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে উদ্ধার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আট বছর আগে ‘পেয়ারার সুবাস’ সিনেমার কাজ শুরু হয়। শেষ হয় চার বছর আগে। মুক্তি পেতে যাচ্ছে নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমা।
‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম প্রমুখ।
আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আয়েশ উদ্দিন।
আহমেদ রুবেল ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
প্রয়াত সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’।
এরপর তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’য় অভিনয় করেন, যেখানে তার অভিনীত ‘গোরা মজিদ’ চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এ ছাড়াও তিনি অসংখ্য টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত বেশির ভাগ চরিত্র প্রশংসিত হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: