- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
নির্বাচনে যে দলের প্রার্থী হলেন হিরো আলম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। বুধবার (২৯ নভেম্বর) হিরো আলমের পক্ষে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মননোয়ন সংগ্রহ করেন হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ।
জানা গেছে, চলতি বছরের ১০ আগস্ট নিবন্ধন পায় বাংলাদেশ সুপ্রিম পার্টি। এ দলের নির্বাচনী প্রতীক ‘একতারা’। সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হুসেইনী আল মাইজভান্ডারী দলটির প্রতিষ্ঠাতা।
হিরো আলমের ব্যক্তিগত সহকারী সুজন রহমান শুভ বলেন, ‘হিরো আলম দুবাই থেকে ঢাকায় এসেছেন। আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) তিনি বগুড়ায় এসে বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেবেন। দলটির প্রতীক ‘একতারা’ হওয়ায় হিরো আলম বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকেই নির্বাচন করবেন।
বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, ‘আশরাফুল হোসেন আলম নামের এক ব্যক্তির পক্ষে বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়ন সংগ্রহ করা হয়েছে।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: