- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
আরাভ খানের প্রযোজনায় রাখির সঙ্গে জুটি বাঁধছেন হিরো আলম
বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত ও বাংলাদেশের সামাজিক তারকা হিরো আলমকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। শিগগিরই ‘গ্যাংস্টার’ ছবিতে জুটি বাঁধতে চলেছেন তারা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম। পাশাপাশি নিজের ভেরিফায়েড ফেসবুকে রাখি ও আরাভ খানের সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সিনেমাটি আরাভ খান প্রযোজনা করবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, আমি বলিউডে কাজ করতে যাচ্ছি। আমার সঙ্গে বলিউডের রাখি সাওয়ান্ত কাজ করবেন। সিনেমাটি প্রযোজনা করবেন আরাভ খান।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের পর সিনেমাটির শুটিং শুরু হবে। দুবাইসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে শুটিং হবে। সিনেমাটি বাংলাদেশেসহ কয়েকটি দেশে মুক্তি পাবে।
ওই ভিডিওতে রাখি সাওয়ান্ত ও হিরো আলমকে একসঙ্গে দেখা যায়। যেখানে রাখি চিৎকার করে বলেন, দেখো সালমান ভাই, বলিউডে নতুন নায়ক নিয়ে আসছি।
ভিডিওতে আরাভ খান বলেন, হিরো আলমকে নিয়ে আমি বলিউডে সিনেমা বানাব। আর সিনেমাটি নির্মাণে যত টাকা লাগে আমি দেব। ভারত, দুবাই ও বিশ্বের বিভিন্ন দেশে এর শুটিং হবে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন হিরো আলম। সেখানে আরাভ খানের একটি মোবাইল ফোনের শোরুম উদ্বোধন করেছেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: