- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- খেজুরের বিস্ময়কর গুণ
হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাঙ্গামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী নিহত ৩
ভারতের কাশ্মীরের ডাল লেকে হাউজবোটে ভয়াবহ অগ্নিকান্ডে রাঙ্গামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল সহ ৩ বাংলাদেশী নিহত হয়েছেন৷ শনিবার (১১ নভেম্বর) স্থানীয় সময় ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত বাকী ২জন হলেন চট্টগ্রাম গণপূর্ত উপ-বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী ইমন দাশগুপ্ত ও ঠিকাদার রাউজান কদলপুরের মোহাম্মদ মইনুদ্দিন চৌধুরী।
কাশ্মীরের শ্রীনগর পুলিশ নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করে জানিয়েছে, লেকের ৯ নম্বর ঘাটে ‘সাফিনা’ নামে একটি হাউজবোটে অবস্থান করছিলেন নিহত এই ৩ জন সহ মোট ৮ জন। ত্রুটিপূর্ণ বিদ্যুতের তার থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ৷
পুলিশ জানায়, নিহতদের সঙ্গে থাকা কাগজপত্র ও হাউজবোটে নিবন্ধিত ডকুমন্ট থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আগুনের কারণে ৫টি হাউজবোট, আশেপাশের সাতটি বসত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের সহকারি প্রকৌশলী মোহাঃ তৌকির হোসাইন। এদিকে নির্বাহী প্রকৌশলীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গণপূর্ত বিভাগে।
গণপূর্ত বিভাগের সূত্র জানায়, নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল গত ৩ নভেম্বর ভারতে গিয়েছিলেন। শারীরিক পরীক্ষা শেষে আজমীর শরীফ হয়ে কাশ্মীর গিয়েছিলেন। অনিন্দ্য কৌশলের গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরায়ে। তিনি ৩০তম বিসিএস এর কর্মকর্তা। ব্যক্তি জীবনে তিনি ৩বছর ও ১বছরের এক ছেলে ও এক মেয়ের জনক।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: