- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- রুকয়া কী, কখন প্রয়োজন?
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
ফিশ ফ্রাই তৈরি করবেন যেভাবে
ফিশ ফ্রাই খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বিস্কুটের গুঁড়া আর ডিমের গোলার ভেতর পুরু মাছের পরত, এভাবেই তৈরি করা হয় মুখোরোচক ফিশ ফ্রাই।
বেশিরভাগ মানুষই বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ফিশ ফ্রাইয়ের স্বাদ নেন। তবে চাইলে আপনি ঘরেও তৈরি করতে পারেন এই পদ। রইলো রেসিপি-
উপকরণ:
১. ভেটকি মাছের ফিলে ২টি
২. লেবুর রস পরিমাণমতো
৩. ধনেপাতা বাটা ১ চা চামচ
৪. আদা ও রসুন বাটা ১ চা চামচ
৫. মরিচ বাটা আধা চা চামচ
৬. গোলমরিচের গুঁড়া সামান্য
৭. লবণ স্বাদমতো
৮. কাঁচা ডিম একটি
৯. কর্নফ্লাওয়ার ১ চা চামচ
১০. বিস্কুটের গুঁড়া পরিমাণমতো ও
১১. ভাজার জন্য তেল পরিমাণমতো।
পদ্ধতি:
মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর লেবুর রস, লবণ ও গোলমরিচ গুঁড়া মেখে রেখে দিন আধা ঘণ্টা। এবার সব বাটা মসলা ভালো করে মিশিয়ে দিন ওই ফিলে দুটোর মধ্যে।
এভাবে ম্যারিনেট করে রেখে দিন অন্তত ২ ঘণ্টা পর্যন্ত। এরপর একটি বাটিতে কাঁচা ডিম ফেটিয়ে নিন। ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিন। আবারও ভালো করে ফেটিয়ে নিন।
এরপর ম্যারিনেট করা ওই মাছের ফিলেগুলো ডিম ও কর্নফ্লাওয়ারের গোলায় ডিপ করে তুলে নিন। আগে থেকে বিস্কুটের গুঁড়া মেখে রেখে দিন একটি বড় পাত্রে।
মাছের ফিলেটা বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিন। এভাবে দু’পিঠ কোটিং করে নিন। টাইট করে কোট করবেন যাতে প্যানে দিলে খুলে না যায়।
এরপর প্যানে তেল ভালো করে গরম করে নিন। তাতে ফিলেগুলো ভেজে নিন। সোনালিরঙা না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। তারপর গ্রিন চাটনি বা সসের সঙ্গে খেলে জমে যাবে সপ্তাহান্তের ভোজ। অতিথি এলেও তৈরি করে নিতে পারেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: