- জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
- বাংলাদেশের মাটিতে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: গোলাম পরওয়ার
- মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
- রুকয়া কী, কখন প্রয়োজন?
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
বিএনপি-আ.লীগের সঙ্গে আজ বৈঠকে বসছে মার্কিন প্রতিনিধিদল
ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন বিএনপি নেতারা। আজ সোমবার সকাল ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে ঢাকায় এসেছে প্রতিনিধিদল। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে শনিবার ঢাকায় এসেছে ৭ সদস্যের দলটি। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করবে।
অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি। আজ বেলা ১১টায় বনানীর হোটেল শেরাটনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার আওয়ামী লীগের দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিনিধিদলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। প্রতিনিধি দলের সদস্যরা হলেন- মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।
ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী, একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে তারা এসেছেন।
বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গেও বৈঠক করবে আজ। রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জাপা চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি দেলোয়ার জালালী। এক ক্ষুদে বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে জাতীয় পার্টি নেতাদের বৈঠক সোমবার (আজ) বিকাল ৩টায় হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হবে। বৈঠকে জাতীয় পার্টির পক্ষে অংশ নেবেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.), এমপি ও চেয়ারম্যান এর উপদেষ্টা মাসরুর মওলা।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: