- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- খেজুরের বিস্ময়কর গুণ
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
প্রয়াত লাকী আখন্দের গান নিয়ে কোক স্টুডিও বাংলা নতুন পরিবেশন
কিংবদন্তী গায়ক ও সুরকার লাকি আখন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তার গান নিয়ে নতুন গান পরিবেশনের ঘোষণা দিয়েছে কোক স্টুডিও বাংলা। এর মাধ্যমে লাকি আখন্দের প্রাণবন্ত অবিশ্বাস্য সৃষ্টিকর্ম এবং বাংলাদেশি সঙ্গীত শিল্পে তার অপরিসীম অবদানের জন্য গভীর শ্রদ্ধা জানানো হবে।
ফেসবুক স্টুডিওর এই ঘোষণায় ভক্তদের প্রত্যাশায় পূর্ণ হবে এবং এর মিউজিক্যাল কোলাবোরেশনের জন্য তারাও উদগ্রীব হয়ে আছে।
কোক স্টুডিও বাংলা তাদের ফেসবুক পেজে লিখেছেন, যার বিস্ময়কর সব সৃষ্টিতে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি পেয়েছে এক ভিন্ন মাত্রা, সেই সুরের ম্যাজিশিয়ান লাকী আখন্দকে কোক স্টুডিও বাংলায় নতুন ভাবে তুলে ধরতে পেরে আমরা গর্বিত।
১৯৮৪ সালে সারগামের ব্যানারে লাকী আখান্দের প্রথম একক অ্যালবাম ‘লাকী আখান্দ’ প্রকাশ পায়। তিনি ব্যান্ড দল হ্যাপি টাচ-এর সদস্য ছিলেন। ওই সময়ে তাঁর উল্লেখযোগ্য গানের মধ্যে ছিল ‘এই নীল মণিহার’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘বিতৃষ্ণা জীবনে আমার’, ‘কী করে বললে তুমি’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘ভালোবেসে চলে যেয়ো না’ প্রভৃতি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: