- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- খেজুরের বিস্ময়কর গুণ
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
যে ৭টি খাবার খেলে বাড়তে পারে ওজন
আমরা যাই খাই তাই আমাদের স্বাস্থ্য এবং ওজনকে প্রভাবিত করে। উচ্চতাভেদে শারীরিক ওজন যাদের কম তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শরীরকে সুস্থ রাখার জন্য যেমন পুষ্টিকর খাদ্যের প্রয়োজন তেমনি কিছু খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত হলে বাড়বে আপনার ওজন।
চলুন জেনে নেওয়া যাক এমন ৭টি খাবারের নাম-
১.ফলের জুস
ফলের জুস সাধারণ ভাবেই স্বাস্থ্যকর, বাজারের জুসে অধিক পরিমাণে শর্করা থাকে যা ক্যালরি বাড়াতে সহায়ক।
২.বাদাম
প্রতিদিনের খাবারে এক মুঠো বাদাম রাখার চেষ্টা করবেন। বাদামে প্রচুর পরিমাণে ক্যালরি, ফাইবার রয়েছে যা আপনার ওজন বাড়াবে। আজকাল বাজারে বিভিন্ন কম্পানির বাদাম, চকলেটের তৈরি কুকিজ কিনতে পাওয়া যায়।
৩.শুকনো ফল
খেজুর, আখরোট, কিশমিশ, নারকেল, খোরমা খেলে আপনার ওজন দ্রুত বাড়বে।
শুকনো ফল রাতে আধা কাপ পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া ভালো।
৪.পিনাট বাটার
পিনাট বাটার কিংবা বাদামের মাখনে উচ্চ ক্যালরি ও প্রোটিন থাকে। আপনার প্রতিদিনের সকালের নাস্তায় পাউরুটি/রুটি/বিস্কুটের সঙ্গে খাবারটি যুক্ত করতে পারেন।
৫.স্মুদি
ফলের জুস, দুধ, দই, আইসক্রিম একত্রে মিশিয়ে এক ধরণের পানীয় তৈরি হয় যার নাম স্মুদি।
অধিক পরিমাণে শর্করা থাকায় এটি দেহের ওজন বাড়ায়।
৬.সালাদ
ওজন কমানোর জন্য সালাদ পরিচিত হলেও উচ্চ ক্যালরিযুক্ত উপাদান সালাদে যোগ করে ওজন বাড়াতে পারেন। এক্ষেত্রে বাদাম, মাছ, মাংস, ভিনেগার, ডিম সালাদে ব্যবহার করতে পারেন।
৭.গমের রুটি
সকালের নাস্তায় গমের রুটি আপনাকে যেমন শক্তি যোগাবে তেমনি ওজন বাড়াতে সাহায্য করবে।
শারীরিক গঠন অনুসারে ব্যক্তিভেদে খাবারগুলোর প্রভাব ভিন্ন হতে পারে।
এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সূত্র : এনডিটিভি
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: