- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- খেজুরের বিস্ময়কর গুণ
কানাডায় সড়কে বাংলাদেশি নববিবাহিত স্বামী-স্ত্রী নিহত
কানাডায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নবদম্পতি নিহত হয়েছেন। নিহত ইশরাত আলম অন্তু ও তার ভিয়েতনামী বংশোদ্ভূত কানাডিয়ান স্ত্রী ভিভিয়ান। রোববার (২৫ জুন) এ ভ্যাংকুভারে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অন্তু ও তার নব বিবাহিত স্ত্রী ভিভিয়ান এক বন্ধু মারিজসহ টরন্টো থেকে ভ্যাংকুভারে এক বিয়ের অনুষ্ঠানে অংশ নেয়। তারা বিয়ের অনুষ্ঠান থেকে একটি উবারে হোটেলে ফিরছিল। ফেরার পথে পিছন থেকে অপর একটি গাড়ির ধাক্কায় উবার-কারটি পানিতে পড়ে যায়। পানিতে নিমজ্জিত অবস্থায় স্পটেই অন্তু ও উবার ড্রাইভার মারা যায়। ভিভিয়ানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। ভাগ্যক্রমে বেঁচে যায় অন্তুর বন্ধু মারিজ।
নিহত অন্তুর পরিবার ইত্তেফাককে জানায়, তারা সবাই টরন্টোর পার্শ্ববর্তী শহর ব্রামটনে বসবাস করতো। তাদের লাশ টরন্টোতেই দাফন করা হবে। তাদের লাশ আনার জন্য আমেরিকা থেকে অন্তুর মামাতো ভাই ও ভাবি সামিন আর আনিকা এখন ভ্যাংকুভারে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় ছড়িয়ে পড়ার পর কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: