- মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৮ উইকেটের জয়
- এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা, সুযোগ পাবেন যারা
- সৌদির সোফা কারখানায় আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে
- এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- সাবেক ডিবি প্রধান হারুন বরখাস্ত
- বগুড়ায় ৫ প্রতিষ্ঠানের সবাই ফেল
- তাহসিফ হত্যা মামলায় দ্বীপের ৪ দিনের রিমান্ড
- সাজেকে জেএসএস-ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টা ধরে গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা
- যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি: প্রধানমন্ত্রী
কাজী নজরুল ইসলামের পুত্রবধূর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
বিশিষ্ট সংগীতশিল্পী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ তথা কাজী অনিরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, বিখ্যাত এ নজরুলগীতি শিল্পীর মৃত্যুতে সংগীত জগতের এক অপূরনীয় ক্ষতি হলো।
এ সময় প্রধানমন্ত্রী তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, শুক্রবার ভোর সাড়ে ৫টায় কলকাতায় মারা যান কল্যাণী কাজী। বার্ধক্যজনিত কারণে গত নভেম্বর থেকেই কলকাতার যোধপুর পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। পরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সহায়তায় তার চিকিৎসা চলছিল কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি এসএসকেএম হাসপাতালে। সেখানে পেসমেকার বসানো হয় তাকে। যদিও অবস্থান উন্নতি হয়নি। হাসপাতালেই দীর্ঘকালীন চিকিৎসা চলছিল।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: