- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
গুগল অ্যাসিস্ট্যান্ট ফিচার বন্ধ করবেন যেভাবে
গুগল অ্যাসিস্ট্যান্ট বাই ডিফল্ট প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনে থাকে। এর অনেক সুবিধা রয়েছে। কিন্তু অনেকেরই এই ফিচারটি পছন্দ না। অনেক সময় ফোন স্লো হয়ে যায়। আবার অনেক সময় আপনার ডাটা চুরির ভয় থাকে। অ্যাসিস্ট্যান্ট অনেকেরই কাজে আসে না। উলটো হুটহাট অ্যাসিস্ট্যান্ট অন হয়ে অনেক কাজে ব্যাঘাত ঘটায়। এমন যদি হয়ে থাকে তাহলে কিভাবে গুগল অ্যাসিস্ট্যান্ট বন্ধ করবেন? এটুকু নিশ্চিত গুগল অ্যাসিস্ট্যান্ট আনিন্সটল করা সম্ভব না। স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, শাওমি, রেডমি ফোনে সচরাচর বন্ধ করার একটি উপায় থাকেই।
প্রথম ধাপ: গুগল অ্যাপ খুঁজুন
প্রথমেই আপনাকে গুগল অ্যাপ খুঁজতে হবে। সেজন্য গুগল অ্যাপে আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করুন। প্রোফাইল পিকচারটি গুগল অ্যাপের কোনার দিকে আছে। সেখান থেকে ক্লিক করুন Settings অপশনে। সেটিংস থেকে Google Assistant Option এ যান।
দ্বিতীয় ধাপ: জেনারেল মেনু
গুগল অ্যাসিস্ট্যান্ট মেনুতে যাওয়ার পর আপনাকে General সেটিংস এ ক্লিক করতে হবে। এটি মূলত ‘All Settings’ সাবমেনুতে পাবেন। জেনারেল পেজে যাওয়ার পর টগল বন্ধ করে দিন। ওখান থেকে গুগল অ্যাসিস্ট্যান্ট ‘Disable’ করে দিন।
ধাপ ৩: অ্যাসিস্ট্যান্ট হিস্টোরি ক্লিয়ার করুন
গুগল অ্যাসিস্ট্যান্ট ডিজ্যাবল করলে আপনি হিস্টোরিও ক্লিয়ার করতে পারবেন। সেজন্য আপনাকে যেতে হবে myactivity.google.com. একবার অ্যাসিস্ট্যান্ট ডিজ্যাবল করলে অ্যাম্বিয়েন্ট মোড বা স্ন্যাপশট আর আপনি ব্যবহার করতে পারবেন না। এমনকি ভয়েস সার্চও করতে পারবেন না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: