- ২৮ আগস্ট মাঠে গড়াচ্ছে বিসিবির নতুন বয়সভিত্তিক টুর্নামেন্ট
- সুপারন্যাচারাল থ্রিলার নিয়ে জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা
- পেটব্যথা নিয়ে যে ভুলটি করেন অনেকেই, সতর্ক করলেন চিকিৎসক
- ক্যানসারের ঝুঁকি কমাতে ৫ খাবার খান
- ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
- একাদশে শ্রেণিতে ভর্তিতে বড় পরিবর্তন
- ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের রঙ বাছাই করবেন যেভাবে
- ট্রাইব্যুনালে অঝরে কাঁদলেন রেদোয়ানুল, বললেন- ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’
- ইরানকে সহায়তা করা দেশগুলোকে কঠোর হুমকি ট্রাম্পের, ‘ভয়াবহ পরিণতির’ হুঁশিয়ারি
- দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম
সৌদিতে বাস উল্টে নিহতদের আটজন বাংলাদেশি
সৌদি আরবে বাস উল্টে নিহত ওমরাযাত্রীদের মধ্যে আটজনই বাংলাদেশি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে সোমবারের এই দুর্ঘটনায় এ পর্যন্ত ২২ জন প্রাণ হারিয়েছেন।
‘আল এখবারিয়া’ চ্যানেলের খবরে বলা হয়েছে, পবিত্র মক্কা নগরী যাওয়ার পথে হাজীদের বহনকারী একটি বাস ব্রিজের সাথে ধাক্কা লেগে উল্টে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ২২ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের বাকি যাত্রীরা আহত হয়েছেন। যাদের অনেকের অবস্থা গুরুতর। ব্রেক কাজ না করায় একটি সেতুর সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায় বলে প্রতিবেদনে জানানো হয়।
খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতরা বিভিন্ন দেশের বলে খবরে বলা হয়েছে। তবে সৌদির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে আটজন বাংলাদেশি। তাদের নাম পরিচয় জানানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই বাসে ৪৭ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৫।
দুই দিন আগেই সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে ওমরাহ পালন শেষে মদিনা থেকে পৌনে পাঁচশ কিলোমিটার দূরে কর্মস্থলে ফেরার পথে তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে মোজাম্মেল হোসাইনের (৪৫) বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া গ্রামে। দুর্ঘটনায় নিহত অন্যজনের নাম সাগর জোমাদ্দার। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বটতলা গ্রামে। সৌদি আরবের আল কাসিম প্রদেশে মোজাম্মেল হোসাইনের রেস্টুরেন্টে কাজে যোগ দিতে দুই বছর আগে দেশ ছেড়েছিলেন সাগর। সম্পর্কে মোজাম্মেলের শ্যালক সাগর।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: