- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
জামিন পেলেন মাহিয়া মাহির স্বামী
এবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার। সোমবার (২০ মার্চ) দুপুরে রকিব সরকারের আইনজীবীদের জামিন আবেদনের প্রেক্ষিতে তাকে জামিন দেয় আদালত।
গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে রাকিব সরকারের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুম দুটি মামলায় তাকে জামিন দিয়েছেন।
এর আগে, কোটি টাকা মূল্যের জমি জোর করে দখলের অভিযোগে গত শুক্রবার (১৭ মার্চ) মাহিয়া মাহি সরকার ও তার স্বামী রাকিব সরকারকে হুকুমের আসামি করে গাজীপুরের বাসন থানায় মামলা করেন স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন।
পরবর্তীতে গত শনিবার (১৮ মার্চ) ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহি সরকারকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। একই মামলার আসামি রাকিব সরকার গত রোববার সকালে দেশে ফেরেন। হজ পালন করতে তারা সৌদি আরবে অবস্থান করছিলেন। রাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুটি মামলায় আদালত জামিন দিয়েছেন বলে জানিয়েছেন রাকিবের আইনজীবী আনোয়ার সাদত সরকার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: