- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
ফিরছে ফেসবুক অ্যাপে মেসেজ দেখার অপশন
২০১৬ সালে ফেসবুক অ্যাপেই মেসেজিং, লাইক, কমেন্ট দেখার সুযোগ ছিল। কিন্তু এখন আর সে সুযোগ নেই। ফেসবুকে সে অপশনটি বন্ধ করে দেয় মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে যাতে সবাই মেসেজিং করতে পারে। এমন সিদ্ধান্তে অনেক ইউজারই বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কিন্তু আজ ফেসবুকের প্রধান জানাচ্ছেন তারা এই অপশনটি আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছেন। ফেসবুক অ্যাপের মাধ্যমেই ইনবক্সের মেসেজ দেখা বা মেসেজ করার অপশন চালু করা হচ্ছে। অপশনটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে৷
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
একটি ব্লগ পোস্টে এলিসন এই পরীক্ষার কথা জানিয়েছেন। খুব দ্রুতই ফেসবুক অ্যাপ দিয়ে ইউজাররা মেসেজিং করতে পারবেন।
বিগত কয়েক বছর ফেসবুক শুধু পরিচিত এবং নিকটাত্নীয়দের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তোলার জন্য নানা পরিবর্তন আনলেও চলতি বছর ফেসবুকের ডিসকভারি ফিডে আমূল পরিবর্তন আনা হয়েছে। ফেসবুক অ্যালগরিদমই নানা পরিবর্তন আনায় সহজেই ফিডে নতুন কিছু পাওয়া যাবে।
এলিসন জানান, অ্যাপে মেসেজিং এর অপশন চালু করায় মানুষ ফেসবুকেই ডিসকাশন করতে পারবে। ফেসবুক মানুষের জন্য আরও সহজ করতেই এমন সিদ্ধান্ত।
সুত্র: টেকক্রাঞ্চ
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: