- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
হার্ট ভালো রাখে যে ৪ অভ্যাস
হার্টকে সুস্থ ও সজীব রাখতে চারটি অভ্যাস আপনাকে ভালো রাখতে পারে, এমনটাই বলেছেন গবেষকরা। আসুন জেনে নেই…
নিজেকে জানুন: আপনার রক্তে শর্করা, চর্বির পরিমাণ কেমন তা বছরে একবার অন্তত জানার চেষ্টা করুন। এমনকি ওজন বাড়ছে না কমছে, উচ্চতা অনুযায়ী ওজন ঠিক আছে কিনা খেয়াল রাখুন। লক্ষ্য করুন আপনার পরিবারে মা-বাবা আপন ভাই-বোনদের হৃদরোগ দেখা দিয়েছে কিনা।
খাদ্যাভ্যাসে খেয়াল রাখুন: কেবল নিজেকে নয়, পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকা জরুরি। তাই বাড়ির খাদ্যাভ্যাস ও অন্তত পাঁচ পদের তাজা ফলমূল শাকসবজি রাখুন প্রতিদিন। প্রক্রিয়াজাত প্যাকেটজাত খাবার যথাসম্ভব এড়িয়ে চলুন। লবণ খাওয়া কমান। চিনিযুক্ত পানীয় ধীরে ধীরে কমিয়ে দিন, পিপাসা মেটাতে ঘরে-বাইরে সাধারণ পানি বেছে নিন।
বাদ দিন মন্দ অভ্যাস: ধূমপানকে চিরতরে না বলে দিন। হার্ট সুস্থ রাখতে এটা সবচেয়ে জোরালো পদক্ষেপ। সিগারেট ছেড়ে দেওয়ার দুই বছর পর হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে যায়। আর ১৫ বছর পর আপনার ঝুঁকি একজন অধূমপায়ীর সমান হয়ে যাবে। পরোক্ষ ধূমপান আপনার সন্তানও পরিবারের সদস্যের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে এটাও খেয়াল রাখবেন।
বেরিয়ে পড়ুন: সচল থাকুন। প্রতিদিন আধা ঘন্টা বা সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মানের ব্যায়াম যেমন হাটা, সাইকেল চালানো, সাঁতার ইত্যাদি হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেবে। দৈনন্দিন জীবনে ক্রিয়াশীলতা বাড়ান। যেমন গাড়ি বাদ দিয়ে হাঁটুন, লিফট ছেড়ে সিঁড়ি ব্যবহার করুন, ঘরের কাজ করুন, বাগানে কাজ করুন, সন্তানদের নিয়ে খেলাধুলা করুন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: