- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘কেজিএফ’ অভিনেতা কৃষ্ণ রাও মারা গেছেন
কেজিএফ: চ্যাপ্টার ওয়ান-এ অন্ধ বৃদ্ধের চরিত্রে অভিনয় করা কৃষ্ণ জি রাও মারা গেছেন। বুধবার সন্ধ্যায় বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, বয়সজনিত অসুস্থতার কারণে অভিনেতাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এই অভিনেতা। মধ্যরাতে হঠাৎ অসুস্থবোধ করায় দ্রুত তাকে বেঙ্গালুরুর বিনায়ক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বেশ কিছুদিন ধরে ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা। কিছুদিন আগেও ফুসফুসে সংক্রমণ দেখা গিয়েছিল তার। বেশ কিছুদিন আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন।
জনপ্রিয় দক্ষিণী ছবি ‘কেজিএফ চ্যাপ্টার ১-এ’ অন্ধ বৃদ্ধের ভূমিকায় দেখা গিয়েছিল কৃষ্ণা রাওকে। তারপর ‘কেজিএফ চ্যাপ্টার ২’ তেও তাকে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি সহকারী পরিচালক হিসেবেও বেশ কিছু ছবিতে কাজ করেছেন কৃষ্ণা রাও।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: