- যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
- শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী
- জেন-জিকে ‘আবর্জনার প্রজন্ম’ বলে এবার তোপের মুখে কঙ্গনা
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত
- গ্যাস-সংকট সমাধানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চাইলেন তারেক রহমান
- কাঁচা মরিচের ঝালে নাকাল ক্রেতারা, কেজি ছাড়ালো ৪০০ টাকা
- বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, দর্শকদের ভোগ-বিলাসের রেকর্ডও গড়েছে
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান, সভাপতিত্ব করবেন খলিলুর রহমান
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: কতটা চিন্তার, কতটা স্বাস্থ্যঝুঁকি?
টুইটার কিনেই সিইওকে বরখাস্ত করলেন ইলন মাস্ক
অবশেষে ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে টুইটার কিনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করলেন বিশ্বের শীর্ষ ধনী মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
একই সঙ্গে নিজের অ্যাকাউন্ট পরিবর্তন করে নাম দিয়েছেন ‘টুইটার বস’। টুইটার কেনার কয়েক ঘণ্টার মধ্যেই প্রথমে প্রতিষ্ঠানটির তিন শীর্ষ কর্মকর্তাকে ছাটাইয়ের ঘোষণা দিলেন ইলন মাস্ক। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের।
এর মধ্যে প্রধান নির্বাহী (সিইও) পরাগ আগারওয়াল, প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগাল রয়েছেন।
আগরওয়াল, সেগাল এবং কোম্পানির শীর্ষ আইন ও নীতিবিষয়ক নির্বাহী কর্মকর্তা বিজয়া গাড্ডেকে ব্যবসায় ব্যাপকভাবে অবদানের জন্য ধন্যবাদ জানান টুইটারের সহ-প্রতিষ্ঠাতা বিজ স্টোন।
টুইট বার্তায় ইলন মাস্ক বলেন, এই প্ল্যাটফর্মে অর্থ উপার্জনই আগ্রহের বিষয় নয়। আরও বেশি টাকা উপার্জনের জন্যও এটা করিনি। আমি মানবতাকে সাহায্য করার জন্য কাজটি করেছি।
এর আগে একাধিক শর্ত ভঙ্গের অভিযোগ তুলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তি বাতিল করতে চেয়েছিলেন ইলন মাস্ক।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: