- জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
- রুকয়া কী, কখন প্রয়োজন?
- বাংলাদেশের মাটিতে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: গোলাম পরওয়ার
- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
নৌকাডুবি: আরও ৫ মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ৩০
পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় করোতোয়া নদীতে নৌকাডুবিতে নিখোঁজ আরও পাঁচজনের মরদেহ পাওয়া গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।
এ ঘটনায় এখনো অন্তত ৫৫ জন নিখোঁজ রয়েছেন।
সোমবার (২৬ সেপ্টম্বের) সকালে বোদায় দু’জনের, দেবীগঞ্জ উপজেলায় দু’জনের ও পাশের জেলা দিনাজপুরের খানসামা উপজেলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায়, দেবীগঞ্জ থানার ডিউটি অফিসার সোহেল রানা, ও খানসামা থানার ওসি চিত্তরঞ্জন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
এর আগে রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটের কাছে শতাধিক যাত্রী নিয়ে করতোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। নৌকাটির যাত্রীরা মহালয়া পূজা উপলক্ষে দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। ওই দিনই ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনাটি তদন্ত করতে রাতে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দ্বীপংকর রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে জেলা প্রশাসন। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবদন জমা দিতে বলা হয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: