ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

সরকারদলীয় কোনো সংসদ সদস্য কুসিক নির্বাচনে হস্তক্ষেপ করছে না: হানিফ

14 June 2022, 5:56:27

সরকারদলীয় কোনো সংসদ সদস্য কুমিল্লা সিটি নির্বাচনে (কুসিক) হস্তক্ষেপ করছেন না বলে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। মঙ্গলবার (১৪ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এক কর্মশালায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন সংসদ সদস্য স্থানীয় নির্বাচনে তার নির্বাচনী এলাকায় থাকতেই পারেন। তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন কি-না সেটিই দেখার বিষয়। যতটুকু জেনেছি আ ক ম বাহাউদ্দিন বাহার তাঁর নিজ বাড়িতেই অবস্থান করেছেন। তাঁকে পদত্যাগ কিংবা বহিষ্কার করার মতো কোনো ঘটনা ঘটেনি। বিএনপির কাছে সরকার বিরোধী বা নির্বাচন কমিশন বিরোধী কথা বলার কোনো ইস্যু নেই। তাই কোনো একটা ঘটনা পেলেই তার সঙ্গে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা।

তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে শেখ হাসিনার আপোষ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে হানিফ বলেন ওই সময় শেখ হাসিনা অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের হাতে গ্রেফতার হয়েছিলেন। তিনি অবৈধ সরকারের সঙ্গে আপোষ করেননি বলেই তাঁকে কারাগারে যেতে হয়েছিল। খালেদা জিয়া গ্রেফতার হয়েছিলেন পরে। অতএব আপোষ কারা করেছিল তা দেশবাসী জানে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: