- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
যে শব্দ ব্যবহার নিষিদ্ধ করলো ফেসবুক
ফেসবুক তার কর্মীদের জন্য একটি শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে। ফেসবুকের নতুন নীতিমালা অনুসারে নিষিদ্ধ হওয়া শব্দটি ব্যবহার করা যাবে না। মূলত ফেসবুক কর্মীদের অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ওয়ার্কপ্লেস নামের একটি প্লাটফর্ম রয়েছে। এই প্লাটফর্মে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটি ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ফেসবুক।
ফেসবুক বলছে, ওয়ার্কপ্লেসে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটি ব্যবহার করলে ‘ঝুঁকির পরিমাণ বেড়ে যাচ্ছে’।
সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা কর্মীদের বলেছে, ওয়ার্কপ্লেসে অ্যাবরশন বা গর্ভপাত শব্দটির ব্যবহার করা যাবে না। এমনকি এ সংক্রান্ত কোনো মতামত বা বিতর্ক ওয়ার্কপ্লেসে করতে পারবেন না ফেসবুক কর্মীরা।
এদিকে মেটার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট জানেলি গেল কর্মীদের বলেছেন, এটি হলো সব থেকে বিভাজনকারী টপিক। এই শব্দ নিয়ে কেও আলোচনা করবেন না।
মেটার সিওও শেরিল স্যান্ডবার্গ বলছেন, গর্ভপাত হলো আমাদের অন্যতম মৌলিক অধিকার। সম্প্রতি তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, কখন মা হবেন, আর কখন হবেন না, সেই বিষয়টা নারীদের উপরেই ছেড়ে দেওয়া উচিৎ। এমন কিছু জিনিস রয়েছে, যেগুলো নারীর স্বাস্থ্য এবং সাম্যের জন্য খুবই জরুরি।
যদিও ফেসবুকের এমন সিদ্ধান্ত ভালোভাবে নেননি কর্মীরা। গর্ভপাত শব্দটি আলোচনা করা নিয়ে মেটার কর্মীরা দুই অংশে বিভক্ত হয়ে গেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: