- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউপিতে ভোট
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
সিয়ামের মাস শুরু
শুরু হয়েছে সিয়াম সাধনার মাস । গতকাল শনিবার সন্ধ্যায় দেশের আকাশে দেখা দেয় পবিত্র রমজানের চাঁদ। চাঁদ দেখে ওইদিন তারাবিহর নামাজ আদায় করেন মুসলমানেরা।
শনিবার এশার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদে তারাবিহ্ নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়া সারা দেশে মসজিদে মসজিদে আদায় করা হয় তারাবি।
এবার করোনা সংক্রমণ কমে আসায় প্রথম তারাবিহর নামাজে মসজিদগুলোতে মুসল্লির ঢল নামে।
শেষ রাতে উঠে সাহরি খেয়ে আজ রোজা পালন করছে মুসলমান সম্প্রদায়।
গত ৩০ মার্চ ইফা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতম তারাবিহ্ পড়ানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
এদিকে, পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রমজান উপলক্ষে সরকারি অফিসগুলোতে কর্মসময় কমিয়ে এনেছে সরকার। এই মাসে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। বেসরকারি অফিসগুলোও নিজ নিজ ব্যবস্থাপনা অনুযায়ী কর্মঘণ্টা কমিয়ে দিয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: