পাঁচ দিনের সফরে কাল কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ দিনের সফরে আগামীকাল রোববার তাঁর নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মে. জয়নাল আবেদীন আজ বাসসকে জানান, রাষ্ট্রপতি সফরকালে জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন এবং সেখানে কিছু উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি হামিদ তাঁর কর্মসূচির অংশ হিসাবে সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজে ‘তৃতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প’ উদ্বোধন করবেন।
রাষ্ট্রপতি হামিদ বুধবার বিকেলে কিশোরগঞ্জ সদরে ‘শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার’ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।====বাসস
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: