- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- সতর্কবার্তা উপেক্ষা করে ভারতের আকাশে চীনা যুদ্ধবিমান
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
ফেসবুক-ইন্সটাগ্রাম নিষিদ্ধ করল রাশিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে রাশিয়া। উগ্রবাদ-এ মদত দেওয়ার অভিযোগে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছেন মস্কোর একটি আদালত। সোমবার (২১ মার্চ) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।
রাশিয়ার ওই আদালতের বিচারক অলগা সোলোপোভা বলেন, মেটার (ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিকানা প্রতিষ্ঠান) কর্মকাণ্ড নিষিদ্ধ করতে কৌঁসুলিদের আবেদনের অনুমোদন দিচ্ছি। মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না। রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্স জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে উগ্রপন্থী বিভিন্ন কনটেন্ট পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ করে রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয়।
গত মাসেই মেটার বিরুদ্ধে ফৌজদারি তদন্তের আহ্বান জানান রুশ কৌঁসুলিরা। যদিও ইউক্রেনে রাশিয়ার অভিযান নিয়ে ভুয়া খবর ছড়ানো হচ্ছে-এমন দাবি করে আগে থেকেই রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ বন্ধ করা হয়। এছাড়া রাশিয়ায় ফেসবুক-ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের কার্যক্রম পরিচালনায় কোনো বিধিনিষেধ নেই বলেও জানায় রয়টার্স। আদালতের নির্দেশ অনুসারে, মেটা কর্তৃপক্ষ রাশিয়ায় অফিস খোলা ও বিজ্ঞাপনী কার্যক্রম চালাতে পারবে না।সূত্র: রয়টার্স।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: