কুমিল্লা কারাগারে আজ ফাঁসিতে ঝোলানো হবে দুই খুনিকে
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আজ দুই মৃত্যুদণ্ডের আসামির ফাঁসি হবে। চট্টগ্রামের রেলওয়ের কর্মচারী শফিউদ্দিন হত্যার এ মামলায় ঘটনার ১৯ বছর পর ফাঁসিকাষ্ঠে ঝুলবে দুই খুনি। রাত ১১টা থেকে ১২টার মধ্যে দুই আসামির রায় কার্যকর করা হবে। সোমবার (৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- চট্টগ্রাম নগরের খুলশীর দক্ষিণ আমবাগানের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে শিপন হাওলাদার ও চট্টগ্রাম নগরের লালখান ডেবারপাড় এলাকার ঈদুন মিয়ার ছেলে নাইমুল ইসলাম ইমন।
জেল সুপার বলেন, ‘কারাবিধি অনুযায়ী পরিবারের লোকজন আসামিদের সঙ্গে দেখা করেছেন। মঙ্গলবার সকালে পরিবারের লোকজন দুই জনের সাথে শেষ দেখা করবেন। রাতে উভয়ের ফাঁসি কার্যকরের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
চট্টগ্রামের রেলওয়ের কর্মচারী শফিউদ্দিন হত্যার দীর্ঘ ১৯ বছর পর মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকর হচ্ছে মঙ্গলবার (৮ মার্চ)। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রাত ১১টা থেকে ১২টার মধ্যে তাদের ফাঁসি কার্যকর করা হবে। সোমবার (৭ মার্চ) রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ।
২০০৩ সালের ১৪ জুন চট্টগ্রামের খুলশীর উত্তর আমবাগান রেলওয়ে কোয়ার্টারের বাসায় রেলওয়ের সহকারী প্রকৌশলী-১ চট্টগ্রাম কার্যালয়ের উচ্চমান সহকারী শফিউদ্দিনকে গুলি করে হত্যা করা হয়। তিনি স্থানীয় রেলওয়ের আমবাগান এলাকার আইনশৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের রাজনীতিতে যুক্ত ছিলেন। ওই সময় বিভিন্ন কারণে চার দফায় রেলওয়ের জায়গা থেকে অবৈধ বস্তি ও কলোনি উচ্ছেদ করে প্রশাসন। এসব ঘটনার জের ধরে সন্ত্রাসীরা তার সরকারি বাসায় ঢুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে খুলশী থানায় হত্যা মামলা করেন। ২০০৪ সালের ২৫ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনাল ২৩ জনের সাক্ষ্য নিয়ে দুই ঘাতক শিপন ও ইমনকে ফাঁসি, সাত আসামিকে যাবজ্জীবন এবং চার জনকে খালাস দেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: