ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

ইউক্রেনের রাজধানীতে হামলা চালাতে যাচ্ছে রাশিয়া

1 March 2022, 9:44:32

ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এ ব্যাপারে কিয়েভের বাসিন্দাদের সতর্কবার্তা দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে দেওয়া এক বিবৃতিতে রুশ কর্মকর্তারা জানিয়েছেন, তাদের বাহিনী ‘ইউক্রেনের নিরাপত্তা পরিষেবার প্রযুক্তিগত কেন্দ্র’ এবং কিয়েভের ৭২তম প্রধান পিসাইওপস কেন্দ্র লক্ষ্য করে ‘অত্যন্ত নির্ভুল হামলা’ চালানোর প্রস্তুতি নিচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘রাশিয়ার বিরুদ্ধে উস্কানি দিতে জাতীয়তাবাদীরা যাদের ব্যবহার করছে ইউক্রেনের সেসব নাগরিকসহ রিলে স্টেশনের কাছাকাছি বসবাসকারী কিয়েভের বাসিন্দাদের তাদের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছি।’কর্মকর্তারা জানিয়েছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে তথ্য হামলা ঠেকাতে’ এই হামলা চালানো হচ্ছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: