ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

রুশ হামলায় ইউক্রেনের ১৯৮ বেসামরিক নাগরিক নিহত

26 February 2022, 5:22:19

রাশিয়ার সেনাদের হামলায় ৩ শিশুসহ ১৯৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী।

গত বৃহস্পতিবার রুশ সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

শনিবার ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেশটির স্বাস্থ্যমন্ত্রী লিখেন, রাশিয়ার সেনাদের হামলায় ৩ শিশুসহ ১৯৮ জন নিহত ও ৩৩ শিশুসহ ১ হাজার ১১৫ জন আহত হয়েছে।

বর্তমানে রাশিয়ার সেনারা রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমে অবস্থান করছে। সেখানে তাদের সঙ্গে ইউক্রেনের সেনাদের ব্যাপক সংঘর্ষ চলছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কিকে নিরাপদ কোনো স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছেন তিনি। উল্টো নিজ দেশের স্বাধীনতার রক্ষায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

জেলেনস্কি দেশের জনগণকে পেট্রোল বোমা তৈরিসহ রাশিয়ার সেনাদের প্রতিরোধের জন্য আহ্বান জানিয়েছেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: