- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
এক দিনে আরও ২৯ মৃত্যু, শনাক্ত ৮৩৪৫
Corona Testing
দেশে গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। এসময়ে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩৪৫ জন। গতকাল এ সংখ্যা ছিল ৮ হাজার ৩৫৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে।
রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ৩৮ হাজার ৮২১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১.৫০ শতাংশ। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জন। মোট শনাক্তের হার ১৪.৬৩ শতাংশ।
গত এক দিনে মারা যাওয়া ২৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৪ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ৪ জন, সিলেট বিভাগের ১ জন, রংপুর বিভাগের ৩ জন এবং ময়মনসিংহ বিভাগের ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত এক দিনে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ২০ নভেম্বর দেশে প্রথমবারের মতো এবং ৯ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো করোনায় মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: