- খেজুরের বিস্ময়কর গুণ
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- আগামী বছর থেকে স্কুলে জাপানিসহ কয়েকটি বিদেশি ভাষা চালুর পরিকল্পনা: প্রধানমন্ত্রী
- ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন, জেনে নিন
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
বইমেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা। আর কোনো সময় বাড়ছে না বইমেলার। অন্যান্য বারের মতোই এবারও বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। তিনি জানান, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বইমেলা আয়োজনের সম্মতি পাওয়া গেছে। প্রধানমন্ত্রী ১৫ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের ব্যাপারে সম্মতি দিয়েছেন। বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলার সম্মতি দিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।
প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় অমর একুশে বইমেলা। এ মেলা বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে মেলা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়।
এরপর গত ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমির সঙ্গে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বৈঠকে অমর একুশে বইমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত আয়োজনের প্রস্তাব গ্রহণ করা হয়। এই প্রস্তাব সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের জন্য পাঠানো হয়। এর প্রেক্ষিতে বইমেলা ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রীর সম্মতি মিলেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: