- খেজুরের বিস্ময়কর গুণ
- ১৮৫ কেন্দ্রের ১১৫টিই ঝুঁকিপূর্ণ, কড়া নিরাপত্তায় মাঠে এসআরবি
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অনলাইন গেমের নেশা মানসিক অসুখ, মুক্তির উপায়
- পেটের চর্বি কি পুরুষের যৌনক্ষমতা কমিয়ে দিচ্ছে?
- ৭ নভেম্বর দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
- বাংলাদেশের পাঁচ খাতে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোকে আহ্বান তারেক রহমানের
- আইইডিসিআর পরিচালকের ওপর হামলা ঘটনায় জামায়াতের নিন্দা
- মাদরাসায় বেশি জিপিএ-৫, এবার স্কুলের সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- ঘূর্ণিঝড় অর্ণবে অন্ধপ্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত ২
মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী মনিকা
কুইন অব ইতালিয়ান সিনেমা’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী মনিকা ভিত্তি আর নেই।
বুধবার (২ ফেব্রুয়ারি) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্বামী রবার্তো রুসো। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
মিকালেঞ্জেলো আন্তোনিয়োনি পরিচালিত একাধিক সিনেমায় অভিনয় করে পরিচিতি ও খ্যাতি পেয়েছিলেন মনিকা। যার মধ্যে অন্যতম ১৯৬০ সালে মুক্তি প্রাপ্ত ‘লা আভেন্তুর’ (দি অ্যাডভেঞ্চার)।
১৯৩১ সালের নভেম্বরে ইতালির রোমে জন্মগ্রহণ করেন মনিকা। ছোটবেলা থেকেই তিনি পারফর্মিং আর্টে দক্ষ ছিলেন। রোমের ন্যাশনাল অ্যাকাডেমি অব ড্রামাটিক আর্টস থেকে পড়াশোনা করেন মনিকা।
সেখানেই নির্মাতা আন্তোনিয়োনির নজরে পড়েন তিনি। এরপর এ নির্মাতার ‘লা নত্তে’, ‘দি এক্লিপস’র মতো আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয় করেন তিনি।
এছাড়াও ক্যারিয়ারে স্প্যানিশ চলচ্চিত্র নির্মাতা লুইস বুনুয়েল ও ইতালীয় মাস্টার খ্যাত ইটোরে স্কোলাসহ বড় মাপের নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: