- দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- ৪০০ রানের লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখল বাংলাদেশ, শুরুতেই উইকেট শিকার
- গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ৩ থানার ওসিকে বদলি
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি শো ‘মিরাক্কেল’
- ড্রোনে নজরদারি চালিয়ে মালয়েশিয়ায় ২০৫ বিদেশি নাগরিক আটক
- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
বৃষ্টি হতে পারে আজ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে গত দুদিন ধরে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে কমতে শুরু করেছে শীতের প্রকোপ, হতে পারে বৃষ্টি। আজ রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। এ সময় দেখা গেছে আকাশে মেঘ জমে আছে। যে কোন সময় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন গণমাধ্যমকে জানান, রোববার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৮৭ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে ধাবিত হতে পারে। এ ছাড়া সৈয়দপুর ১২ দশমিক ৮; তেঁতুলিয়া ১৩ দশমিক ২; রংপুর ১৩ দশমিক ৪; ডিমলা ১৩ দশমিক ৫; রাজারহাট (কুড়িগ্রাম) ১২; নওগাঁ ১৩; রাজশাহী ১৩ দশমিক ৭; চুয়াডাঙ্গা ১৩ দশমিক ৫। দেশের সর্বনিম্ন তাপমাত্রা এখন পর্যন্ত শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, যশোর, সাতক্ষীরা, কয়রা (খুলনা) ও মোংলা (বাগেরহাটে) হালকা বৃষ্টি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের আরও বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: