- জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল: শিক্ষামন্ত্রী
- ৪ মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
- চলতি মাসেই কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা
- রামিসা ধর্ষণ-হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
- দেশে প্রায় এক কোটি মানুষ ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত, লিভারকে সুরক্ষিত রাখবেন যেভাবে
- জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে ধমকালেন হেলাল খান
- বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, ভোগান্তিতে লাখো ব্যবহারকারী
- শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখবেন কেন? জানুন ব্যবহারের সঠিক নিয়ম
- হজের প্রাথমিক নিবন্ধন শুরু, কোটা পূরণ হলেই বন্ধ
শত দিনের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু, শনাক্ত ৯৬১৪
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু, শনাক্ত ও শনাক্তের হার সবই বেড়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ১৭ জনের, যা ১০১ দিন পর সর্বোচ্চ। এর আগে গত বছরের ১৩ অক্টোবর ১৭ জনের মৃত্যু হয়। এরপর এ সংখ্যা আর এত বাড়েনি এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮.০২ শতাংশে।
শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২০৯ জনে। আর মোট শনাক্ত ১৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৩১৩টি। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১ কোটি ২০ লাখ ৮২ হাজার ২৬টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।
এদিকে গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮২ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।
মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, খুলনা বিভাগের ২ জন, বরিশাল বিভাগে ১ জন ও ময়মনসিংহ বিভাগের একজন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। এরপর থেকে মাঝখানে দুই দিন কেটেছে মৃত্যুহীন। এছাড়া বাকি সব দিনই মৃত্যু দেখেছে বাংলাদেশ।
গত জুলাই-আগস্ট মাসে দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত চরম আকার ধারণ করলেও সেপ্টেম্বর থেকে তা কমতে শুরু করে। ডিসেম্বরের শুরু পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু গত প্রায় দেড় মাস ধরে অব্যাহতভাবে বাড়ছে সংক্রমণ। অতি সংক্রামক ধরন ওমিক্রনও ইতিমধ্যে দেশে শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের বেশির ভাগ ওমিক্রনে আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ইতিমধ্যে সরকার ১১ দফা বিধিনিষেধ জারি করেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: