- অতিরিক্ত সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু
- ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প
- মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- বাংলাদেশের মাটিতে আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: গোলাম পরওয়ার
- রুকয়া কী, কখন প্রয়োজন?
- আবার বেড়ে যত হতে পারে এলপিজি সিলিন্ডারের দাম
- নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: প্রতিমন্ত্রী নুর
- জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
- মানবতাবিরোধী অপরাধে মাহবুব-উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিন নেতার আমৃত্যু কারাদণ্ড
নাসিক নির্বাচন নিয়ে সিদ্ধান্ত আজ
১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণের কথা রয়েছে। এর মধ্যে করোনার সংক্রমণ বাড়ায় সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১১ দফা নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে উন্মুক্ত স্থানে সব সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। আগামী ১৩ জানুয়ারি থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। অন্যদিকে নাসিক নির্বাচনে প্রার্থীদের প্রচারণা শেষ হবে ১৪ জানুয়ারি।
এমন পরিস্থিতিতে নাসিক নির্বাচন যথাসময়ে হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমবার দেবনাথ বলেন, সরকার ঘোষিত বিধিনিষেধের বিষয়টি মঙ্গলবার কমিশনে উত্থাপন করা হবে। এ বিষয়ে কমিশন যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
তবে কমিশনের দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, বর্তমান পরিস্থিতির বিশেষ ব্যতিক্রম না হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনসহ ঘোষিত নির্বাচনগুলো শেষ করতে চায় সরকার।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: